শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে বসতবাড়ীতে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছসহ মহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহষ্পতিবার(১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ডোমার থানার একটি অভিযানিক দল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ দেখতে পায়, মহিদুল ইসলাম(৩০) নামে এক যুবকের বসতবাড়ীর পেছন থেকে ৫টি গাঁজার গাছ লাগিয়েছেন।পুলিশ গাঁজার গাছগুলো জব্দ ও ওইবাড়ীর যুবক মহিদুলকে আটক করে।মহিদুল মৃত মজনু মিয়ার ছেলে এবং হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীর বসতবাড়ীর পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করা হয় বলে তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ