শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ সীমান্তে আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব; যাদের কাছ থেকে পাচারকালে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ ইয়াবা।

বৃহস্পতিবার বিকালে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

আটকরা হল- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদ এর ছেলে মো. সাজেদ (৩২) ও একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)। 

সংবাদ সম্মেলনে লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর মন্ডল পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে র‍্যাবর একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক ৭/৮ জন লোককে জনৈক কবির হোসেনের জমিতে অবস্থান দেখতে পায় র‍্যাব। এতে লোকগুলো র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দুইটি বস্তার ভিতরে পাওয়া যায় ৫ লাখ ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

তিনি জানান, আটকদের পাশাপাশি পালিয়ে যাওয়ারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্রের সদস্য। মূলত সীমান্তের এপারে মাদকের বড় বড় চালান পৌঁছে দেয়াই চক্রটির প্রধান কাজ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়