শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মা‌দ্রিদ‌কে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে যেতে ৫৬ বছর আগের ইতিহাস ফেরাতে হবে

স্পোর্টস ডেস্ক : অস্ব‌স্তি‌তে প‌ড়ে গে‌ছে রিয়াল মা‌দ্রিদ। দল‌টি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় এই অস্ব‌স্তির কারণ। দ্বিতীয় লেগে বাভারিয়ানদের দূর্গ আলিয়াঞ্জ এরেনায় ফেরার কঠিন পরীক্ষায় পড়তে হবে লস ব্লাঙ্কোসদের। 

১৯৭০-৭১ মৌসুমের পর কখনোই নিজেদের মাঠে নকআউট পর্বের প্রথম লেগ হেরে পরের রাউন্ডে যেতে পারেনি রিয়াল। বায়ার্নের বিপক্ষে ম্যাচ জিততে হলে আলভারো আরবেলোয়ার দলকে ফেরাতে হবে প্রায় ৫৬ বছর আগের স্মৃতি। -- টি স্পোর্টস

১৯৭০ সালের অক্টোবরে সবশেষ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ান ক্লাব ওয়াকার ইনসব্রুকের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লেগের ম্যাচে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় লস ব্লাঙ্কোসরা।

এরপর থেকে এখন পর্যন্ত ছয়বার বার্নাব্যুতে প্রথম লেগে হারের মুখ দেখেছে রিয়াল। কোনোবারই ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে যেতে পারেনি তারা। সবশেষ ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগ মৌসুমে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-২ গোলে হারে লিগে ১৫ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত সিটি ৪-২ ব্যবধানে জয়ী হয়।

রিয়ালকে সরাসরি সেমিফাইনালে যেতে হলে ফিরতি লেগে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে। তবে বায়ার্নের মাঠের পরিসংখ্যান কথা বলছেনা আরবেলোয়ার দলের পক্ষে। ২০২৪ সালের মার্চের পর থেকে নিজেদের মাঠে দুই গোলের ব্যবধানে হারেনি ভিনসেন্ট কোম্পানির দল। 

চ্যাম্পিয়নস লিগের মতো বড় মঞ্চে অসম্ভবকে সম্ভব করার খ্যাতি রিয়ালের বরাবরের মতোই আছে, তবুও পরিসংখ্যান বলছে কাজটা মোটেও সহজ হবে না। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১ টায় ফিরতি লেগে আলিয়াঞ্জ এরেনায় রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বায়ার্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়