শিরোনাম
◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপে জাপান চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :  শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে একমাত্র গো‌লে অ‌স্ট্রেলিয়াকে পরা‌জিত ক‌রে নারী এ‌শিয়ান কা‌পে চ‌্যা‌ম্পিয়ন হ‌লো জাপান। ফাইনাল ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে জমিয়ে তোলে লড়াই। তবে ম্যাচের একমাত্র এবং নির্ধারক গোলটি আসে প্রথমার্ধেই। 

১৭ মিনিটে জাপানের তরুণ তারকা মাইকা হামানো বক্সের বাম দিক থেকে দুর্দান্ত এক কোণাকুণি শটে বল জালে জড়ান। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি।

গোল হজমের পর ঘরের দর্শকদের উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দলের সেরা তারকা স্যাম কের একাধিক সুযোগ তৈরি করলেও জাপানের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন। 

ম্যাচের শেষ দিকে এমিলি ভ্যান এগমন্ডের জোরালো শট জাপানি ডিফেন্ডাররা প্রতিহত করলে শেষ আশাটুকুও নিভে যায় স্বাগতিকদের।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগের প্রমাণ দিয়েছে জাপান। বিশেষ করে দলনেতা সাকি কুমাগাই-এর নেতৃত্বে রক্ষণভাগ ছিল অটুট। গোলপোস্টের নিচে আয়াকা ইয়ামাশিতার দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি ফাইনালেও।
এই জয়ে আরও একবার অস্ট্রেলিয়ার হৃদয় ভাঙলো জাপান। এর আগে ২০১৪ ও ২০১৮ সালের ফাইনালেও একই ব্যবধানে জাপানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল অজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়