শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়াসের চোখে আর্জেন্টিনাসহ চার দল বিশ্বকাপে ফেবারিট, নেই ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কোচ কার্লো আনচেলোত্তি ডাগ-আউটের দায়িত্ব নেওয়ার পর ‘হেক্সা’ স্বপ্নের পুনঃজাগরণ ঘটেছে ব্রাজিলে। অভিজ্ঞ এই কোচ আবারও সেলেসাওদের হারানো গৌরব ফিরিয়ে আনবেন, আশায় বুক বেধেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটির সমর্থকরা। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে যখন নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিল, তখন দলটির তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের কথায় খানিকটা মন খারাপ হতে পারে সমর্থকদের। বিশ্বকাপ জয়ের দৌড়ে চারটি দলকে বেছে নিলেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার, যেখানে নেই নিজের দলই। ----- টি স্পোর্টস

স্প্যানিশ ইউটিউবার ইবানি লানোসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপ, কার্লো আনচেলোত্তির কোচিং নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের কোচ আনচেলোত্তিকে ‘দাদা’ সম্বোধন করা রিয়ালের তারকা উইঙ্গার জোর গলায় বলেন, আনচেলোত্তি ব্রাজিলকে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন করতে সাহায্য করতে সক্ষম। তিনি বলেন, ‘জাতীয় দলে আনচেলোত্তি থাকা পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতা। আমার জন্য, এটা সবচেয়ে ভালো ঘটনা যা ঘটেছে। তিনি আমার দাদার মতোই!’

অবশ্য বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট হিসেবে রাখছেন না ভিনি, ‘বিশ্বে কিছু চমৎকার দল আছে। তবে আমি পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা নিয়ে মুগ্ধ। আমি মনে করি এই চারটি দলের সেরা লাইনআপ আছে। তারা দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলছে, শেষ বিশ্বকাপের পর খুব কম পরিবর্তন এসেছে, এবং সেটাই বড় পার্থক্য তৈরি করছে।

রিয়ালে থাকতে ভিনিকে নিজ হাতে গড়েছেন আনচেলোত্তি। এই গুরু-শিষ্যের সম্পর্ক যে দুর্দান্ত সেটা না বললেই নয়। প্রায় নাকি সাম্বা তারকাকে ফোন দিয়ে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস যোগান ৬৬ বছর বয়সী কোচ। ভিনি বলেন, ‘তিনি আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেন, খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক চমৎকার, তিনি দারুণ কাজ করছেন। আশা করি তিনি এই বিশ্বকাপ জিততে পারবেন। প্রতিবার যখন তিনি আমাকে ফোন করেন, বলেন, “তুমি জানো আমরা বিশ্বকাপ জিতব, তাই না?

আনচেলোত্তিকে নিয়ে ভিনি আরও বলেন, ‘তিনি ইতোমধ্যেই পর্তুগিজ খুব ভালোভাবে শিখেছেন; খুব দ্রুত আয়ত্ত করেছেন। পুরো কোচিং স্টাফ পর্তুগিজে কথা বলেন। প্রথম দিনেই, তার পরিচিতির সময়, তিনি পর্তুগিজে কথা বলেছেন। তিনি আমাদের খেলার ধারা বদলে দিয়েছেন, তার আগমনের পর থেকে আমরা অনেক ভালো খেলছি, খুশি ও শান্ত।’

আনচেলোত্তিকে পেয়ে যে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল, সেটা শোনা গেল ভিনির কণ্ঠেও, ‘তিনি আমাদের প্রয়োজনীয় প্রশান্তি নিয়ে আসেন। ব্রাজিলে সবসময় উত্তেজনা থাকে, কারণ এতদিন আমরা বিশ্বকাপ জিতিনি, সমর্থকরা আবার জেতার আশা রাখে। ব্রাজিলে বিশ্বকাপ একেবারে আলাদা—স্কুল নেই, কাজ নেই, কিছুই চলে না, পুরো দেশ থেমে যায়!’

আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে ব্রাজিল। গ্রুপপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এর আগে মার্চ ও এপ্রিলের শুরুতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়