শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লঙ্কান প্রিমিয়ার লি‌গে ফিক্সিং কান্ডে ৪ বছরের কারাদন্ড বাংলাদেশি মালিকের

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার একটি আদালত বুধবার (২৮ জানুয়ারি) লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ মালিক তামিম রহমানকে চার বছরের সাসপেন্ডেড কারাদণ্ড প্রদান করেছে।

তামিম রহমান ডাম্বুলা থান্ডার্সের মালিক, তিনি আদালতে স্বীকার করেছেন যে ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন।

স্বীকারোক্তির পর, আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদন্ড প্রদান করেছে, যা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। ---- ডেই‌লি ক্রিকেট

পাশাপাশি তাকে ২৪ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৮০,০০০ মার্কিন ডলার) জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ২০১৯ সালের কঠোর আইন অনুযায়ী, যা শ্রীলঙ্কায় ক্রীড়ায় দূর্নীতি রোধের জন্য প্রণীত, কার্যকর করা হয়েছে।

Advertisement

তামিম রহমানকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়, যখন সংশ্লিষ্ট খেলোয়াড় কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। এই ঘটনা লঙ্কান প্রিমিয়ার লিগের ৬ বছরের যাত্রায় প্রথমবারের মতো কোনো অফিসিয়ালকে গ্রেপ্তার করার ঘটনা।

তিনি কলম্বো বিমানবন্দরে আটক হন, দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে।

আদালতের কর্মকর্তা জানিয়েছেন, টিম ম্যানেজার মুজিব উর রহমান, যিনি পাকিস্তানি নাগরিক, তার বিরুদ্ধেও এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • সর্বশেষ