শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয়

স্পোর্টস ডেস্ক : একজন ক্রিকেটের ‘ঈশ্বর’, আরেকটি বলিউডের ‘শাহেনশা’। বয়সের পার্থক্য থাকলেও একে-অপরের প্রতি শ্রদ্ধার অভাব নেই। শচীন তেণ্ডুলকর ও অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখতে পাওয়া মানেই ভক্তদের জন্য বিরাট পাওনা। কেমন হয়, দু’জন যদি ক্রিকেট খেলেন? সেই স্বপ্নও পূরণ করে দিলেন শচীন ও অমিতাভ। জিতলেন কে?

তবে সত্যিকারের ক্রিকেট নয়। তাঁরা খেললেন ‘ফিঙ্গার ক্রিকেট’। যাতে ব্যাট-বলের প্রয়োজন পড়ে না। আঙুল দিয়ে খেলা হয় এই ক্রিকেট। কীরকম? একপক্ষকে প্রতীকী ব্যাট করতে হয়। দু’জনকেই একসঙ্গে হাতের আঙুল দেখাতে হয়। তাতে যিনি ব্যাটিং করছেন, তিনি যতগুলি আঙুল দেখান, তত রান হয়। কিন্তু দু’জনেই যদি একই আঙুল দেখান, তবে ব্যাটিংপক্ষকে আউট দেওয়া হয়। ---- সংবাদপ্রতি‌দিন

শচীন-অমিতাভের সেই ক্রিকেটেই আপাতত মজে নেটিজেনরা। হোক না ‘ফিঙ্গার ক্রিকেট’। দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছেন ভক্তরা। বিগ বি নিজেও সোশাল মিডিয়ায় তাঁদের খেলার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ক্রিকেটের ইশ্বরের সঙ্গে ফিঙ্গার ক্রিকেট খেলছি।’ সুরাটে এই মুহূর্তে চলছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। সেখানেই সাক্ষাৎ দুই কিংবদন্তির।

প্রথম ম্যাচে ৫ রান করেও জেতেন অমিতাভ। তবে যেহেতু প্রথমবার খেললেন, তাই একটু প্রস্তুতির অভাব ছিল। দ্বিতীয় ম্যাচটিতে শচীন কামব্যাকের চেষ্টা করেন। প্রথমে ব্যাট করে অমিতাভ করেন ১২ রান। শচীন ১২ রানের বেশি করতে পারেননি। ফলে ম্যাচ ড্র। আর ‘সিরিজ’ ধরলে জিতলেন অমিতাভই। শচীন অবশ্য ‘হুঁশিয়ারি’ দিয়ে রেখেছেন, ‘আবার একটা ম্যাচ হোক? এবার গলি ক্রিকেটে?’ দেখা যাক অমিতাভ কী উত্তর দেন। অপেক্ষায় ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়