শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। প্রথম বিভাগ নিয়ে আমরা বোর্ডকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু সেটার বিষয়ে উনারা এখনও সমাধান করেননি। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন, একজন বোর্ড পরিচালক যেভাবে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই ক্রিকেটারদের নিয়ে এরকম কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েটলি উনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের প্রথম ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’

উল্লেখ্য, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সম্প্রতি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' বলে মন্তব্য করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেন। সামাজিক মাধ্যমে সেই বক্তব্যের পর গত কয়েক দিনে সংবাদমাধ্যমে তার নানা মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। নতুন করে তিনি বিতর্কের জন্ম দেন বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে।

বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যায়, তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়