শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহবার্ষিকীতে ‘উপহার’ হিসেবে ডিভোর্স নোটিশ, স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন। এবার নিজের জীবনসঙ্গীর দেওয়া এক চরম ‘উপহার’ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে। 

বিয়ের ১৫তম বার্ষিকীর শুভক্ষণে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের নোটিশ পেয়েছেন এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই অন্ধকার অধ্যায়টি তুলে ধরেন সেলিনা। 

তিনি জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে এমন এক মোড় আসবে, যা তিনি স্বপ্নেও ভাবেননি।

advertisement

সেলিনার ভাষ্যমতে, দিনটি ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে। পিটার তাকে জানান, বিবাহবার্ষিকীর বিশেষ উপহার কিনতে তিনি কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবেসে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই সুন্দর মুহূর্তটি মুহূর্তেই বিষাদে রূপ নেয়, যখন পিটার কোনো গয়না বা স্মারক নয়, বরং সেলিনার হাতে ডিভোর্সের আইনি কাগজপত্র ধরিয়ে দেন।

শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ত্যাগের সেই ভয়াবহ রাতের স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী। 

সেলিনা লেখেন, ‘২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের মর্যাদা এবং সন্তানদের রক্ষা করতে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করি। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। সেই সম্বলটুকু নিয়েই ভারতে নিজের বাড়িতে আশ্রয় নিই।’

তিনি দাবি করেছেন, বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তিও নিজের বলে দাবি করেছেন পিটার। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ এবং ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার।

  • সর্বশেষ