শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক : সব কিছুই সম্ভব ক্রিকে‌টে। যে দ‌লের ব‌্যা‌টিং বিপর্যয় ঘ‌টে, পরবর্তী‌তে প্রতিদ্বন্দ্বী দ‌লের অবস্থা যে‌নো আ‌রো খারাপ হয়। এরকমই ঘটনা ঘ‌টে‌ছে ভার‌তের এক‌টি ঘ‌রোয়া ক্রিকে‌টে। অবিশ্বাস্য এক ব্যাটিং ধস দেখা গেছে ভারতের অন্যতম জনপ্রিয় ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে। 

২০২৫-২৬ মৌসুমের একটি প্লেট গ্রুপ ম্যাচে মিজোরাম মাত্র ১২ রানের লক্ষ্য দেয়। যা তাড়া করতে নেমে মণিপুরও বিপর্যয়ে পড়ে মাত্র ৮ রানেই ৫ ‍উইকেট হারিয়ে বসে। যদিও পরে আর উইকেট না হারিয়েই শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে তারা।

মণিপুরের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে লাল বলের ম্যাচটিতে আগে ব্যাট করা মিজোরাম প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৩ রানে। পরে মণিপুর অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪০০ রান তোলে। মিজোরামের রান পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ২৫৭ রানের। দ্বিতীয় ইনিংসে মিজোরামের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও তা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে তারা স্কোরবোর্ডে তোলে ২৬৮ রান।

মণিপুরের কাজটা প্রথম ইনিংসেই মোটামুটি সহজ হয়ে যায়। ফলে তারা চতুর্থ ইনিংসে খেলতে নামে মাত্র ১২ রানের লক্ষ্যে। ছোট এই পুঁজির সামনেও যে টপ ও মিডল অর্ডার ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে তা কে জানত! ডাক নিয়ে আউট হন মণিপুরের ওপেনার উলেনিয়াই খোয়েরাকপাম। 

আরেক ওপেনার কারনাজিত ইয়ামনাম আউট হন ৬ রান করে। আরও দুই রান দলীয় খাতায় যোগ করতেই মণিপুর হারায় আরও তিন ব্যাটারকে। ফলে ৮ রানেই তাদের ৫ উইকেটের পতন ঘটে। এত ছোট লক্ষ্য তাড়ায়ও হারার শঙ্কায় পড়েছিল দলটি।

তবে পরবর্তীতে মণিপুরকে আর দুর্ভাবনায় পড়তে হয়নি। তারা মিজোরামকে হারিয়েছে ৫ উইকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এত ছোট লক্ষ্য দিয়েও জেতার ইতিহাস নেই।

  • সর্বশেষ