শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের শো‌য়েব মা‌লিক বাংলাদেশের ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন 

স্পোর্টস ডেস্ক :  টি -টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই বিশ্ব আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। 

উপমহাদেশের দলগুলো খেলছে এশিয়া কাপে। বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

বেশিরভাগ ম্যাচেই ছোট ছোট ক্যামিও ইনিংস খেললেও বাংলাদেশের ব্যাটারদের মাঝে ধারাবাহিকতার ঘাটতি দেখা গেছে। পাশাপাশি ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে না পারার ব্যাপারগুলোও চোখে পড়েছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি 

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন শোয়েব মালিক। ব্যাটিংয়ের অধারাবাহিকতা এশিয়া কাপে বাংলাদেশকে ভোগাতে পারে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে মালিক বলেন, ‘আমার কাছে যে একটি ছোট ঘাটতি মনে হচ্ছে, সেটা হলো তাদের ব্যাটিং। তাদের ব্যাটিংয়ে ঝলক দেখা যায়, কিন্তু ব্যাটারদের কাছ থেকে সেই ঝলকগুলো দীর্ঘ সময় ধরে প্রয়োজন। যেমন, কেউ যদি ২০ বা ২৫ রানের ভালো ইনিংস খেলে, সেটাকে কীভাবে ৫০ বা ৭০ রানে রূপান্তর করতে হয় এবং ভালো দিনে ১০০ রানে নিয়ে যেতে হয়... সেই জিনিসটা দেখা যাচ্ছে না। যদি তারা এই দিকটা একটু সামলে নিতে পারে, তাহলে আমি তাদের শেষ চারে দেখছি।‘

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তিনি অবশ্য বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন। বিশেষ করে রিশাদ হোসেনের উইকেট নেয়ার সামর্থ্য নজর কেড়েছে তার। বাংলাদেশের এই লেগ স্পিনারকে 'উইকেট টেকার' আখ্যা দিয়েছেন গুল।

যদিও রিশাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে কোনো উইকেট পাননি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

রিশাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে গুল বলেন, ‘আপনি রিশাদের কথা বললেন, সে মাঝের ওভারে উইকেট এনে দেয়, যদিও পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজটা তার খুব ভালো যায়নি, কিন্তু তবুও সে একজন উইকেট শিকারি বোলার। তাদের কাছে সব বিকল্পই আছে। আমার মতে, তাদের একটি খুব ভালো বোলিং আক্রমণ আছে, যারা খেলার তিনটি সিচুয়েশনেই ভালো বল করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়