শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচনের আগে বুলবুলের পদত্যাগ চান তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিদিন। অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এই প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মাঠে নামার কথা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ফলে সবার চোখ এখন এই দুইজনের প্রতিদ্বন্দ্বিতার দিকেই।

তবে নির্বাচনে দাঁড়াতে চাইলে বর্তমান সভাপতির পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন তামিম। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, উনার রিজাইন করে দেওয়া উচিত। কারণ এর কী গ্যারান্টি আছে যে নির্বাচনটা একেবারেই ফেয়ার হবে? সবচেয়ে ফেয়ার সিদ্ধান্ত হবে উনার পদত্যাগ। যেহেতু উনি একজন সৎ মানুষ, তাই এই পদক্ষেপ নিলে নির্বাচন নিয়ে কোনো অভিযোগের সুযোগ থাকবে না।’

তামিম মনে করেন, বুলবুল চাইলে একটি ইতিবাচক নজির স্থাপন করতে পারেন। ‘ইলেকশনের এক মাস আগে উনি যদি পদত্যাগ করেন, সেটি হবে একটি দারুণ উদাহরণ। এখন পাঁচ দিন আগে রিজাইন করলে এর কোনো মানে হয় না। কিন্তু এখনই যদি সিদ্ধান্ত নেন, সেটি হবে নতুন ট্রেন্ড।’

এর আগে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছিলেন বুলবুল। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তামিমের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল নির্বাচনী উত্তাপে।

বিসিবির আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল। আপাতত সভাপতির পদ নিয়ে ভাবছেন না তিনি। লক্ষ্য নির্বাচিত হয়ে বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে সরাসরি কাজ করা। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়