শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জকোভিচকে বিদায় ক‌রে ইউএস ও‌পে‌নের ফাইনা‌লে আলকারাজ

স্পোর্টস ডেস্ক : এ যে‌নো সার্বিয়ান তারকার অপ্রত‌্যা‌শিত বিদায়। অ‌নেক চেষ্টা ক‌রেও কা‌ঙ্খিত ল‌ক্ষ্যে পৌঁছা‌তে পা‌রেন‌নি। ‌শেষ পর্যন্ত নোভাক জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কার্লো আলকারাজ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে শেষ চারের লড়াইয়ে মাঠে নামেন আলকারাজ-জোকোভিচ। ম্যাচে ৬-৪, ৭-৬ ও ৬-২ গেমে জয় তুলে নেন স্প্যানিশ তারকা। ফাইনালের লড়াইয়ে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে অলিম্পিক ও অস্ট্রেলিয়ান ওপেনে জোকো’র কাছে হারের প্রতিশোধ নিলেন আলকারাজ। উইম্বলডনের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেললেন জোকোভিচ।

শারীরিক সমস্যার সঙ্গে লড়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে শক্তি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। ইতিহাস রচনা করতে অপেক্ষায় থাকতে হচ্ছে ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচের।

এদিকে, মাত্র ২২ বছর বয়সে ওপেন যুগে তৃতীয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সাতটি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছালেন আলকারাজ।

অপর সেমিতে কানাডিয়ান টেনিস তারকা ফেলিক্স আগার আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছেন ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।

সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে আলকারাজ-সিনারের মধ্যকার মেগা ফাইনালের লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়