শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে যোগ দিলেন ইং‌লিশ কোচ রিচার্ড পাইবাস

স্পোর্টস ডেস্ক : বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের গেম ডেভেলপমেন্ট ও ট্রেনিং ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব পালনের জন্য শনিবার (১৪ জুন) ঢাকায় পৌঁছেছেন প্রখ্যাত ইংলিশ ক্রিকেট কোচ রিচার্ড পাইবাস।

আন্তর্জাতিক ক্রিকেটে পাইবাসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি এর আগে ২০১২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় প্রায় ৬ মাসের মতো সাকিব-তামিমদের গুরুর ভূমিকায় ছিলেন এই ইংলিশ।

পাকিস্তান জাতীয় দলের সাথেও একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কাঠামোয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেখানে ২০১৩ সালে ক্রিকেট পরিচালক, ২০১৮ সালে হাই-পারফরম্যান্স ডিরেক্টর এবং ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে তার।

পাইবাসের যোগ দেওয়া প্রসঙ্গে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, "বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক গর্বের সাথে রিচার্ড পাইবাসকে গেম ডেভেলপমেন্ট ও ট্রেনিং ডিরেক্টর হিসেবে স্বাগত জানাচ্ছে। একজন বিশ্বমানের স্বপ্নদ্রষ্টা, এখন বাংলাদেশের সবচেয়ে উন্নত ক্রিকেট ইকোসিস্টেমের মাধ্যমে ক্রিকেটে বিপ্লব আনতে একসাথে কাজ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়