শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিমানে চড়তে ভয়, তাই মদপান করে নিতেন! ভারতীয় ক্রিকেটের মহাতারকার অজানা গল্প

স্পোর্টস ডেস্ক : প্লেনে চড়তে ভয় পেতেন তিনি। তাই যাতায়াতের জন্য ট্রেনই ছিল তাঁর পছন্দ। তিনি টাইগার পতৌদি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কলকাতায় আসতেন রাজধানী এক্সপ্রেস চেপে।

দেশের মধ্যে যে কোনও জায়গায় যেতে হলে পতৌদি নাকি ট্রেনে যেতেই পছন্দ করতেন। কারণ প্লেনে উঠলেই তাঁর ভয় লাগত। ক্রিকেট সফর হোক বা পরিবারের সঙ্গে ঘোরা, তিনি সব সময় ট্রেনে চেপে যেতেই রাজি হতেন।

পতৌদি ছাড়াও আরও একজন ক্রিকেটার রয়েছেন যিনি প্লেনে চড়তে ভয় পান। তিনি বিরাট কোহলি। একবার এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছিলেন, ফ্লাইট টেক অফের সময় তিনি সিট আঁকড়ে বসে থাকেন।

বিদেশ সফরের সময় পতৌদির বিমানে যাওয়া ছাড়া উপায় থাকত না। জানা যায়, তখন তিনি এয়ারপোর্ট লাউঞ্জে মদ্যপান করে নিতেন। যাতে ফ্লাইটে উঠলেই তাঁর ঘুম পায় এবং বিমান সফরের ভয় যাতে তিনি এড়াতে পারেন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়