শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় স্টেডিয়ামে হামজাদের জয়ের প্রত্যাশায় ফুটবলপ্রেমীদের জনস্রোত (ভিডিও)

এএফসি এশিয়ান বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রথম হোম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। কিন্তু ম্যাচের ঘণ্টা কয়েক আগেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে ফুটবলপ্রেমীদের ঢল নেমেছে।

জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ, তীব্র রোদ উপেক্ষা করেই স্টেডিয়ামের সব প্রবেশপথে লাইন ধরে দাঁড়িয়ে আছেন হাজারো সমর্থক। পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশজুড়েই ফুটবলপ্রেমীদের সরব উপস্থিতি প্রমাণ করছে দলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশা কতটা তীব্র।

ভুটান ম্যাচে ভোগান্তির স্মৃতি এখনও টাটকা। তাই এবার অনেকেই সময়মতো মাঠে আসার চেষ্টা করেছেন। পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে ঢুকতে পারিনি। এবার তাই আগেভাগেই চলে এসেছি, দলকে সমর্থন দিতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনায়, দুপুর ২টা থেকেই গেট খুলে দেয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ থাকবে।

জাতীয় দল আজ মাঠে নামবে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সমিতের নেতৃত্বে। ফুটবলপাড়া ইতোমধ্যেই ম্যাচ ঘিরে গরম, আর স্টেডিয়ামের চিত্র তারই স্পষ্ট প্রতিফলন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়