শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সিঙ্গাপুর দ‌লের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে ঢাকায় অনুষ্ঠিত ১০ বছর প্রীতি ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের তিন ফুটবলার জামাল ভূঁইয়া, তপু বর্মন ও সিনিয়র সোহেল রানার। সিঙ্গাপুরের আছেন একজন, যিনি ১০ বছর আগের সেই ম্যাচ খেলেছিলেন। তার নাম হারিস বিন হারুন।

২০০৭ সালে সিঙ্গাপুর জাতীয় দলে অভিষেক হয়েছিল হারিস বিন হারুনের। ১৮ বছরে দেশটির জার্সিতে ১৪১ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। তার বয়স এখন ৩৪ বছর।

সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। ক্লাব ক্যারিয়ারে তিনি দেশে ছাড়াও খেলেছেন স্প্যানিশ তৃতীয় বিভাগের দল হসপিটালেতে এবং মালয়েশিয়ার ক্লাব জোহুর দারুল তাজিমে।

খেলার পাশাপাশি তিনি সংগঠক হিসেবেও ক্যারিয়ার শুরু করেছেন। তবে ছোটখাটোভাবে নন, একেবারে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনে। নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি হারুণ মাঠে জাতীয় দলের নেতৃত্বও দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়