শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেটে আবার ফিরছে সৌরভ-রাইট যুগ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলে প্রত্যাবর্তন আদ্রিয়ান লে রক্সের। দক্ষিণ আফ্রিকান স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ এর আগেও ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন জন রাইট এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সেই সময় তাঁর সবে ভারতীয় দলে অভিষেক হয়েছিল।
২০০২ থেকে ২০০৩ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব ছিল আদ্রিয়ানের কাঁধে। সেই সময় দলের ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলেন তিনি। এ বার আদ্রিয়ানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একই লক্ষ্যে। কিছু দিন আগে সোহম দেসাইকে ছেঁটে ফেলেছিল ভারত। সেই জায়গায় আদ্রিয়ানকে নিল বিসিসিআই।

আইপিএলে পঞ্জাব কিংসের দলে ছিলেন আদ্রিয়ান। ফাইনালে হেরে যায় তাঁর দল। তার পরেই আদ্রিয়ানকে ভারতীয় দলে নেওয়ার তোড়জোড় শুরু হয়। নতুন দায়িত্ব নিয়ে আদ্রিয়ান বলেন, “পঞ্জাবের সঙ্গে ছ’বছরের সম্পর্ক শেষ হল। এই বছর আমরা ফাইনালে উঠেছি। একটুর জন্য জিততে পারিনি। তার জন্য দুঃখ রয়েছে। তবে দারুণ একটা সময় কাটিয়েছি। এ বার ভারতীয় দলে নতুন ভূমিকায় যোগ দিতে চলেছি। পঞ্জাব কিংস সঠিক লোকের হাতে আছে। আমি তাতেই খুশি। আবার দেখা হবে।

আদ্রিয়ান একজন স্পোর্টস বিজ্ঞানী। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসাবে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। আইপিএলে পঞ্জাব কিংস ছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরে ছিলেন আদ্রিয়ান। গম্ভীরের নেতৃত্বে সেই সময় দু’বার আইপিএল জিতেছিল কেকেআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়