শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১১:০৩ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতের কার‌ণে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রতিবেশী দেশ দুই সামরিক সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেয়ায় নতুন করে ফের শুরু হতে যাচ্ছে লিগটি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় এই আসরে বেশ কয়েকজন বিদেশিকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা।  সেই ধারাবাহিকতায় পিএসএলের এবারের আসরের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান।

পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে আসরের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়