শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জিল রেকর্ড সাতবার বিচ ফুটবল বিশ্বকাপ জিতলো 

স্পোর্টস ডেস্ক : বড়‌দের ফুটব‌লে ব্রা‌জিল নি‌জে‌দের মে‌লে ধর‌তে না পার‌লেও ব্রাজিলিয়ানরা আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে সেলেসাওরা। 

রোববার (১১ মে) বেলারুশকে হারিয়ে হারিয়ে ২০২৫ ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-৩ গোলে। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে। কেবল তাদেরই আছে সাতটি শিরোপা।

গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি ও ওমানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ব্রাজিল। যেখানে ওমানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল সর্বোচ্চ ১১ গোল করেছিল। কোয়ার্টার ফাইনালে অসামান্য নৈপুণ্য দেখিয়ে স্পেনের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতে নেয় সেলেসাওরা। আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে।  

সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। 

এদিকে পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দলও। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়