শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি

স্পোর্টস ডেস্ক ; দুর্দান্ত লড়াই হ‌য়ে‌ছে দুই দ‌লের ম‌ধ্যে, ম‌্যা‌চে ওয়ারস জিত‌লেও সে‌মিফাইনা‌লের স্বপ্নপূরণ হ‌লো না, উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশ’র কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। তবে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করেছে দ্য ব্লুজ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে ওয়ারশকে লিড এনে দেন চেক ফরোয়ার্ড টমাস পেখার্ট। তবে কুকুরেল্লার গোলে সমতায় ফেরে চেলসি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে স্টিভ কাপুয়াদির গোলে আবারও লিড নেয় অতিথিরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল চেলসি। ননি মাদুয়েকের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে আসে। টাইরিক জর্জের শেষ দিকের একটি গোল বাতিল হয় অফসাইডে।

শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ারশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়