শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ইন্ডিজের কা‌ছে হে‌রে গে‌লো বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতি‌বেদক ; বিজয়াকা‌শে উড়‌তে থাকা বাংলা‌দেশ নারী দল‌কে মা‌টি‌তে নামা‌লো ও‌য়েস্ট ই‌ন্ডিজ, ওয়ান‌ডে বিশ্বকা‌পের বাছাই প‌র্বে প্রথম তিন ম্যাচের দাপুটে পারফরম্যান্সে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই পে‌য়ে যে‌তো আসরের মূল প‌র্বের টিকিট। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে চূড়ান্ত পর্ব নিশ্চিতের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তারের ফিফটিতে ৯ উইকেটে ২২৭ রান ক‌রে বাংলাদেশ। বাছাইপর্বে দলের এটিই সর্বনিন্ম সংগ্রহ। জবাবে ৪ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

আগামী শনিবার নিজেদের শেষ ম্যাচে বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলা‌দেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়