শিরোনাম
◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের আর্থিক দুরাবস্থা, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করলো

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে চলতি বছর ঘরের মাঠে হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। আইরিশ বোর্ডের আর্থিক দুরাবস্থার কারণে এই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে দেশটি।

মঙ্গলবার ২০২৫ সালে আন্তর্জাতিক সূচি প্রকাশ করে ক্রিকেট আয়ারল্যান্ড। আগামী মে-জুন মাসে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আতিথিয়তা দেবে আইরিশরা। এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে তারা। সেখানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী এই সিরিজের পরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানদের। তবে এই সাতটি ম্যাচই বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

এর আগে আফগানিস্তানে নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বিপক্ষে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি ক্রিকেটের আরেক পরাশক্তি ইংল্যান্ড। এবার আয়ারল্যান্ড সিরিজ বাতিল করায় অনেকেই ধরে নিয়েছে বিষয়টি রাজনৈতিক। কিন্তু বিষয়টি উড়িয়ে দিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানান, বাজেট স্বল্পতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১০টি টেস্ট খেলেছে আইরিশরা। এর মধ্যে ঘরের মাঠে তারা কেবল দুটি ম্যাচ আয়োজন করেছে। 

এই ফরম্যাটে এখন পর্যন্ত তাদের জয় তিনটিতে, যার প্রথমটি আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে। বাকি দুটি জয় আসে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সাদা বলের সিরিজটি আবু ধাবিতে আয়োজন করেছিল আয়ারল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়