শিরোনাম
◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন চেহারায় গাদ্দাফি স্টেডিয়াম, অপেক্ষা চ্যাম্পিয়নস ট্রফির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ২৯ বছর অপেক্ষার পর আয়োজক হলো আইসিসি ইভেন্টের। ১৯৯৬ বিশ্বকাপের পর ২০১১ বিশ্বকাপেও সহ-আয়োজক হওয়ার কথা ছিল দেশটির। তবে ২০০৯ সালে শ্রীলঙ্কা সিরিজে বিদেশি খেলোয়াড়দের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বেশ কয়েক বছর দেশটিতে কার্যত নির্বাসনে ছিল আন্তর্জাতিক ক্রিকেট। 

অবশেষে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। এই আসর উপলক্ষে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমূল সংস্কার করে পিসিবি।

সংস্কারের পর নতুন চেহারায় ফিরেছে স্টেডিয়ামটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই মাঠেই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। আগের দিন শুক্রবার স্টেডিয়ামটিতে জমকালো এক আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের জার্সি উন্মোচন করা হয়।

শনিবার দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের এই সিরিজের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

উল্লেখ্য, দুপুর ৩টায় শুরু হবে ম্যাচ। সোমবার নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে প্রায় ৩ দশক পর আইসিসি ইভেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়