শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের ফাইনালে নিশামকে না খেলানোর ব্যাখ্যা তামিমের

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল বোলিং লাইনে শক্তি বৃদ্ধির জন্য বিপিএলের ফাইনালের আগে নিউজিল্যান্ডের জিমি নিশামকে উড়িয়ে এনেছিলো। সবাই ধরে নিয়েছিল, চিটাগং কিংসের বিপক্ষে মাঠ মাাতাবেন কিউই এ তারকা অলরাউন্ডার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফাইনালের একাদশে নিশামকে রাখেনি বরিশাল।

ফাইনালে যখন একটা পর্যায়ে চাপে পড়েছিল বরিশাল, তখন নিশামকে না নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল কিনা এমন প্রশ্নের মুখে পড়েছিলেন তামিম ইকবাল। জবাবে বরিশাল অধিনায়ক বলেছেন, ‘না না আমি ক্লিয়ার ছিলাম। নিশামকে আফ্রিকা থেকে ফ্লাই করে এনে ম্যাচ পেমেন্ট দিয়ে খেলাতে হত, যদি শুধুমাত্র ইঞ্জুরি থাকতো। - ডেইলি ক্রিকেট

আমাদের দল যেটা আছে বিদেশি কেউ ইঞ্জুরড হলে কেউ ছিল না খেলানোর মত। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে। ৭-৮টা ম্যাচ যে প্লেয়াররা খেলেছে। উইকেট, প্রতিপক্ষ জানে সব। আমি মন থেকে ক্লিয়ার ছিল নিশামকে কালকেই বলে দিয়েছিলাম, যে তুমি খেলবে না।’

শেষের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, রিয়াদ ভাই আর নবি আউট হওয়াতে একটু ভয় পাচ্ছিলাম। ৯, ১০ এ কাকে পাঠাবো বুঝতে পারছিলাম না। (রিশাদের) প্রথম ছক্কা গেইম চেঞ্জার ছিল। এটাই মূল কারণ রিশাদকে ব্যাক করার সবসময়। তার ব্যাটিংটাও অনেক গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়