শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ফাইনালের টিকিট কে পাবে? খুলনা না চিটাগং, জানা যাবে আজ রাতে

নিজস্ব প্রতিবেদক: আজ লড়াই হবে শেয়ানে শেয়ানে। কার ভাগ্যে আছে বিপিএলের ফাইনালের টিকিট। খুলনা টাইগার্সে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে ক্রিকেট বলে কথা। প্রত্যাশা আর প্রাপ্তির সংযোগ ঘটানো খুবই কষ্টের। মাঠে চিত্রই বলে দেবে কোন দল ফাইনালে ফরচুন বরিশালের প্রতিদ্বন্দ্বী হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংস। লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে খুলনা। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। 

অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় চট্টগ্রাম। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। বরিশালের কাছে হারলেও ফাইনালে খেলার সুযোগ শেষ হয়নি বন্দর নগরীর দলটির। দ্বিতীয় কোয়ালিফাইয়ার জিতলেই ফাইনালের টিকিট পাবে চট্টগ্রাম। 

চলতি মৌসুমে বিদেশিদের মধ্যে চট্টগ্রামের হয়ে খেলেছেন পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। খুলনায় বিদেশিদের মধ্যে বর্তমানে দলের সঙ্গে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী এবং বিনুরা ফার্নান্দো।

  • সর্বশেষ