শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম ইকবাল

ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক নুরুল হাসান সোহান। নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারাতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। 

তবে ঠিক কী কারণে তামিম মেজাজ হারিয়েছেন তা জানা যায়নি। ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। 

তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

উত্তপ্ত সময়ে তামিমের পাশে ছিলেন রংপুরের অধিনায়ক সোহান। তার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’ উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়