শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগে ব্যাকফুটে ছিলো বাংলাদেশের রংপুর রাইডার্স। কিন্তু এতে হাল ছাড়েনি রংপুর সেনারা। তার শেষ দুই ম্যাচ জিতে প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে একাদশ সাজাতে পারবে কিনা এমন শঙ্কা জেঁকে ধরেছিল তাদের। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র পাওয়ায় খেলার সুযোগ মেলে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেনদের। 

ফাইনালে জেতার জন্য যেমনটা খেলা প্রয়োজন সৌম্য যেন তেমনটাই খেললেন। ৫ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে অপরাজিত থাকলেন ৮৬ রানের ইনিংস খেলে। আরেক ওপেনার স্টিভেন টেলর ফেরার আগে খেলেছেন ৬৮ রানের ইনিংস। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পাওয়া রংপুরের জয়ের জন্য বাকি কাজটা সেরেছেন স্পিনাররা। - ক্রিকফ্রেঞ্জি

ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটারদের জ্বলে উঠতে দেননি হারমীত সিং, রিশাদ, শেখ মেহেদী ও সাইফ হাসান। অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৯ রান তাড়ায় ভালো শুরুর আভাসই দিয়েছিলেন ব্লেক ম্যাকডোনাল্ড ও জো ক্লার্ক। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হতে দেননি কামরুল ইসলাম। ডানহাতি পেসারের বলে হারমীতের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৬ রান করা ম্যাকডোনাল্ড। তিনে নেমে সুবিধা করতে পারেননি সঞ্জয় কৃষ্ণমূর্তি। পরের দুই ব্যাটার জোনাথন ওয়েলস ও  স্কট এডওয়ার্ডসকেও টিকতে দেননি রংপুরের বোলাররা। একটু পর ফিরে গেছেন ওপেনার ক্লার্কও।

৪০ রানের ইনিংস খেলা ব্যাটারকে হাফ সেঞ্চুরি করতে দেননি মেহেদী। ডানহাতি অফ স্পিনারের বলে নুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। ক্লার্ক ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটিং অর্ডার। রংপুরের স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন হারমীত। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী, রিশাদ ও সাইফ। 

এর আগে ব্যাটিংয়ে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য ও টেলর। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৪০ রান তোলেন। শুরুটা দেখেশুনে হলেও পরবর্তীতে দ্রুত রান তোলায় মনোযোগ দেন তারা দুজন। ১২.১ ওভারে গিয়ে দলের একশ রান পূরণ করেন সৌম্য ও টেলর। গ্লোবাল সুপার লিগের এবারের আসরে রংপুরের এটি প্রথম একশ রানের উদ্বোধনী জুটি। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। আরেক ওপেনার টেলর পঞ্চাশ ছুঁয়েছেন ৪৪ বলে।

যুক্তরাষ্ট্রের ওপেনারকে ফিরিয়ে ভিক্টোরিয়াকে প্রথম উইকেট এনে দেন কারিমা গোরে। বাঁহাতি টেলর ফিরেছেন ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ।ওয়েইন ম্যাডসেনও ব্যাট হাতে প্রত্যাশিত রানের দেখা পাননি। তবে শেষ পর্যন্ত টিকে ছিলেন সৌম্য। খেলেছেন ৮৬ রানের অনবদ্য এক ইনিংস। সৌম্যর এমন ব্যাটিংয়ে ১৭৮ রানের পুঁজি পায় রংপুর। ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছেন গোরে, ডমিনিক ড্রেকস এবং ম্যাক্স ব্রিথশেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়