শিরোনাম
◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার যে কোনো ফরম্যাটে বাাংলাদেশ হকি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ যুব হকি দল সেই ইতিহাস গড়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছে। দলকে বিমানবন্দরে প্রাথমিক সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশনের কর্মকর্তারা।  

এরপর বিমান বাহিনীর ফ্যালকন হলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন।  

ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা বাংলাদেশ হকি দলের জন্য অবিস্মরণীয় মাইলফলক।  

দেশের ক্রান্তিকালেও হকি ফেডারেশনের সভাপতি তার ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সংকট দূর করে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ ও নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের জন্য তিনি উপযুক্ত কোচ, উন্নতমানের সাজ-সরঞ্জাম, ট্রেনিং জার্সি ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন, যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এবার ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করলেন।  

আগামী ডিসেম্বরে যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। হাতে প্রায় এক বছরের বেশি সময় আছে। এই সময়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে চান হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান। তিনি বলেন, আমাদের টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। 

  • সর্বশেষ