শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথমবার হকির যুব বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনটি বাংলাদেশ হকির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ইতিহাস গড়ে প্রথমবার কোনো হকি বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা। আগামী ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে হবে সেই বিশ্বকাপ।

ওমানের মাসকটে যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। ৩-১ স্কোরলাইন নিয়ে মধ্য বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিন গোল করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করে। শেষ পর্যন্ত জয় ৭-২ গোলের। এতে করে এশিয়ার মধ্যে সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে যায়।

উল্লেখ্য, আগামী বছর ভারতে যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। যেখানে সরাসরি খেলবে ভারত। আর বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়