শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান ক্লাবকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের শীর্ষে চেলসি

 স্পোর্টস ডেস্ক: জার্মান ক্লাব হেইডেনহেইমকে ২-০ গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগে জয়ের ধারা অব্যহত রেখেছে চেলসি। চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে দলটি। ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে কনফারেন্স লিগের শীর্ষে অবস্থান করছে চেলসি। চেলসির মতো সাফল্য ধরে রেখে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে লেগিয়া ওয়ারশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিপক্ষের মাঠ ভইথ অ্যারেনায় এদিন প্রথমার্ধে গোলশুন্য নিয়েই মাঠ ছাড়ে দুই দল। বিরতির পর ক্রিস্টোফার এনকুনকুর গোলে ৫১ মিনিটে লিড নেয় চেলসি। এরপর ৮৬ মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এনজো মারেস্কার শিষ্যরা। ম্যাচের যোগ করা অতিরিক্ত ৬ মিনিটের সময় সিজার কাসাদেই লাল কার্ড দেখলেও ২-০ ব্যবধানের জয় তুলে নেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়