শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগে নাটকীয়ভাবে হারলো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্স জয়ের পথেই ছিলো। তারপরও দিক হারিয়ে ম্যাচ হারালো। চার ওভারে প্রয়োজন মাত্র ১৭ রান, হাতে উইকেট ৬ টি। এমন ম্যাচই কিনা জিততে পারলো না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে সহজ ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে হারলো রংপুর রাইডার্স।

মূল ম্যাচে আগে ব্যাট করা হ্যাম্পশায়ার করতে পারেনি ১৩২ রানের বেশি। জ্যাক চ্যাপেল একাই নেন ৫ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে একদম সহজ জয়ের পথেই ছিলো রংপুর। কিন্তু শেষদিকে ভূতুড়ে ব্যাটিংয়ে ম্যাচ হলো টাই। সুপার ওভারে রংপুরের করা ১২ রান ৫ বলেই তাড়া করে হ্যাম্পশায়ার।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারের পাওয়ার প্লেতেই রংপুরের স্কোরবোর্ডে ৫৭ রান। তাদের উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য সরকার ও স্টিভেন টেইলর। টেইলর ১২ বলে ২০ ও সৌম্য ২০ বলে ২৭ রান করেন। আফিফ হোসেন খালি হাতে ফিরলেও দলের জন্য নিজের কাজটা করেছেন নুরুল হাসান সোহান। খুশদিল শাহকে নিয়ে ম্যাচটা বেরই করে ফেলেছেন প্রায়। আউট হয়েছেন ২৩ বলে ২৪ রান করে।

১৬ ওভার শেষে স্কোরবোর্ডে চার উইকেটে ১১৬ রান। ক্রিজে ছিলেন সেট ব্যাটসম্যান খুশদিল। কিন্তু তার রান আউটের পর সবকিছু এলোমেলো। ২০ বলে তিনি ২৫ রানেই থামেন। এরপর বাকি ব্যাটাররা করছে ভূতুড়ে ব্যাটিং। শেখ মেহেদী ৯ বলে করেছেন ৩ রান।

৪ উইকেটে ১২০ থেকে ৮ উইকেটে ১২৮ রানে পরিণত হয় রংপুর রাইডার্স৷ শেষ পর্যন্ত শুধু টাই করতে পেরেছিলো রিশাদ, সাইফউদ্দিন।

এর আগে বল হাতে অবশ্য দুর্দান্ত করেছিল রংপুর রাইডার্সের বোলাররা। হ্যাম্পশায়ারকে থামিয়ে দেয় ১৩২ রানেই। শান মাসুদ ৫৬ রান না করলে তাদের অবস্থা হতো আরও খারাপ। ওপেনার আলি ও'র করেছেন ২৮ রান। জ্যাক চ্যাপেলের ৫ উইকেটের সাথে ২ উইকেট নেন হারমিত সিং, একটি করে শিকার রিশাদ, সাইফউদ্দিনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়