শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার গ্যাবায় বৃষ্টি বিঘিœত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৭ ওভারে। সেখানে অস্ট্রেলিয়ার দেওয়া ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬৪ রানে থেমেছে পাকিস্তান। স্বাগতিকদের জয়ের ব্যবধান ২৯ রান।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। ৭ ওভারের ম্যাচ হওয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের হয়ে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া গেøন ম্যাক্সওয়েল। ১৯ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২২৬.৩১ স্ট্রাইকরেটে ৪৩ রান করেন ডানহাতি এ ব্যাটার। এছাড়াও ৭ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন মার্কাস স্টয়ানিস।

পাকিস্তানের হয়ে ১ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ।

রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ৩.২ ওভারে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। একটা সময় মনে হচ্ছিল, ৭ ওভারের ম্যাচে অলআউট হতে যাচ্ছে পাকিস্তান। তবে তাদের সম্মান বাচিয়েছেন বোলিংয়ে ভালো করা আব্বাস আফ্রিদি। ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও ৬ বলে ১১ রান করেছেন শাহিন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জাভিয়ার বার্লেট ও নাথান এলিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়