শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ-মালদ্বীপ মুখোমুখি বুধবার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে নভেম্বর ফিফা উইন্ডোতে। বুধবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল-সবুজের জার্সিধারীরা আতিথেয়তা দেবে মালদ্বীপ ফুটবল দলকে।  ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ম্যাচের টিকিটগুলো তিনটি ক্যাটাগরিতে বিক্রি করবে বাফুফে। ভিআইপি টিকিট ৮০০, ক্যাটাগরী-১ টিকিট ৫০০ ও ক্যাটাগরী-২ টিকিট ৩০০ টাকায় পাওয়া যাবে।

স্যোশাল ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা এবং সাউথ ইষ্ট ব্যাংক বসুন্ধরা শাখায় পাওয়া যাবে ম্যাচের পূর্ব টিকিটগুলো। ম্যাচ খেলতে সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মালদ্বীপ দল ঢাকায় পা রাখে। ওই সময় বাফুফের তিন নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস ও জাকির হোসেন চৌধুরী বিদেশি দলকে বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটা থেকে বাংলাদেশ ও সন্ধ্যা ৬টা থেকে মালদ্বীপ জাতীয় ফুটবল দল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে। দুটি প্রীতি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়