শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার আরব আমিরাতে রওনা হবে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক: ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক এই বেসবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ সদস্যের জাতীয় বেসবল দল অংশগ্রহণ করবে। 

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে এ’ গ্রুপে। গ্রুপ পর্বে ৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে ৮ নভেম্বর আফগানিস্তান ও ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে।

বি’ গ্রুপের দলগুলো হলো ফিলিস্তিন, শ্রীলংকা, নেপাল ও সৌদি আরব।
আগামী বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেসবল দলের ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। 

বাংলাদেশ জাতীয় বেসবল দল : 
খেলোয়াড় : মো: আব্দুস ছালাম চৌধুরী, তন্ময় দাস, আজগর হোসেন, মো: মোসাব্বেরুল, মো: শহীদ আহমেদ, মো: ইমরান খান, মো: মোমিনুল ইসলাম, মো: জনি হক, মো: রেদোয়ান হোসেন মিদুল, মো: রিপন, মো. গোলাম মাওলা, মো: এহসানুল হক ফাইজান। 

স্ট্যান্ডবাই : আজিজুল হক হাকিম, আল আমিন হোসেন রিপন 
দলনেতা : রওনক আলম 
টিম ম্যানেজার : আমিনুল ইসলাম লিটন 
প্রধান কোচ : হিরোকি ওয়াতানাবে, 
কোচ : আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী

  • সর্বশেষ