শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০১:১২ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান ও খালেদকে পিটিয়ে ভারতের দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মার তা-বে টেস্টে দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন এই দুই ওপেনার।

সোমবার ম্যাচের চতুর্থ দিন মাত্র ৩ ওভারে ৫০ রান পূর্ণ করে ভারত। ভেঙে দেয় গত জুলাইয়ে ইংল্যান্ডের গড়া রেকর্ড। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ ওভার ২ বলে দলীয় ৫০ রান পূর্ণ করে ইংলিশরা।

হাসান মাহমুদের করা প্রথম ওভারে ব্যাটিং তা-বের শুরুটা করেন জয়সোয়াল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর তিনটি চার হাঁকিয়ে ১২ রান তোলেন এই বাঁহাতি ওপেনার।

প্রথমবারের মতো সিরিজে খেলতে নামা খালেদ আহমেদের পরের ওভারের শুরুটা পরপর দুই ছক্কা হাঁকিয়ে করেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে নিজের খেলা প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন ভারত অধিনায়ক। এই ওভার থেকে আসে মোট ১৭ রান।

তৃতীয় ওভারে হাসানের ওপর পালা করে ঝড় তোলেন রোহিত ও জয়সোয়াল। দ্বিতীয় বলে ছক্কা হাঁকানো রোহিত পরের বলে স্ট্রাইক দেন জয়সোয়ালকে। ওভারের শেষ তিন বলে ৬, ৪, ৪ হাঁকিয়ে দলীয় ফিফটি পূরণ করেন এই উদীয়মান ব্যাটার। এই ওভার থেকে আসে ২২ রান। আর প্রথম তিন ওভারে স্বাগতিকরা তোলে ৫১ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়