শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৪:৫১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী সোমবার ১০ ক্রীড়াবিদ ও ২ প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল ক্রীড়া পুরস্কার বিতরণ করবেন

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ পাচ্ছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে থাকবে ১ লাখ টাকা ও ক্রেস্ট ও সম্মাননা পত্র। রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগরের নাম চূড়ান্ত হয়েছে। 

ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অ্যাথলেট জহির রায়হানও।

ফেডারেশন হিসেবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। ক্রীড়া সাংবাদিক হিসেবে পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পাচ্ছেন কল্যান কুমার সাহা। 
 
এসবি২

  • সর্বশেষ