শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন ভারতের সাবেক কোচ গায়কোয়াড়

স্পোর্টস ডেস্ক: চলে গেলেন ভারতের সাবেক ব্যাটসম্যান, কোচ ও নির্বাচক অংশুমান গায়কোয়াড়। তার বয়স হয়েছিল ৭১ বছর। 

দীর্ঘদিন ব্লাড ক্যানসারে ভুগছিলেন ভারতের হয়ে ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গায়কোয়াড়। গত জুন পর্যন্ত লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছিলেন। এরপর আবারও শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় বরোদার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই গতকাল মারা যান।

১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেন গায়কোয়াড়। এরপর জাতীয় দলের নির্বাচক এবং পরে কোচের দায়িত্বও নিয়েছিলেন। ৭০ টেস্ট ইনিংসে ১৯৮৫ রান করেছেন তিনি।

জলন্ধরে ১৯৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেছিলেন ২০১ রানের ইনিংস। টেস্টে এটি তাঁর সর্বোচ্চ রানের ইনিংস এবং প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম ডাবল সেঞ্চুরিও। ৪৩৬ বলের এই ইনিংসটি খেলার পথে মোট ৬৭১ মিনিট ব্যাট করেছিলেন গায়কোয়াড়। পেসারদের বিপক্ষে রক্ষণাত্মক মানসিকতার জন্য কেউ কেউ তাঁকে ‘দ্য গ্রেট ওয়াল’ নামেও ডেকেছেন।

১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে গায়কোয়াড় দুই মেয়াদে ভারতের কোচের পদে দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলেছে ভারত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়