শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোর ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস

আহমেদ ফয়সাল: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলমান আসর প্রায় শেষের দিকে। চলছে সেমিফাইনালের খেলা। ইতোমধ্যেই প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে এই টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন স্পেন।

বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিগনাল ইদুনা পার্কে ১৭তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। জয়ী দল আগামী ১৫ জুলাই শিরোপা ঘরে তোলার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।

এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৯ সালে উয়েফা ন্যাশনস লিগের সেমি ফাইনালে। পাঁচ বছর আগের সেই সেমিতে ডাচরা ৩-১ গোলে হারায় ইংলিশদের। জুড বেলিংহাম-হ্যারি কেইনদের সামনে এবার প্রতিশোধের সুযোগ।

শিরোপা জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ডাচরা। অন্যদিকে ইংল্যান্ড ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছিল ইংলিশরা।

দীর্ঘ বিরতির পর ইউরোর সেমিতে উঠেছে নেদারল্যান্ডস। ২০০৪ সালের পর ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। যেখানে ডাচরা কাউন্টার অ্যাটাকে সম্প্রতি বেশ ভয়ানক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়