শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে সমীকরণে সুপার এইটে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করে বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এতে করে বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ অনেকটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য।

তারপরও লাল-সবুজের প্রতিনিধিদের সামনে সুপার এইটে যাওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে। গ্রুপ পর্বে এখানো ম্যাচ বাকি আছে দুইটি। তৃতীয় ম্যাচ ১৩ জুন প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ১৭ জুন প্রতিপক্ষ নেপালের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ। এই ম্যাচ দুটিতে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে শান্ত-রিয়াদদের।

আর যদি একটি হারে ও একটিতে জয় নিয়ে মাঠ চাড়ে তখন রান রেটের মারপ্যাচে পড়তে হবে তাদের। তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেতেই চেষ্টা করবে বাংলাদেশ।
গ্রুপ ‘ডি’ থেকে টানা তিন ম্যাচে জয় তুলে দক্ষিণ আফ্রিকা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ‘ডি’ থেকে রানার্সআপ হিসেবে যাবে। গত দুই আসরের মত পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি) এ তথ্য আগেই জানিয়েছিল। সে হিসেবে গ্রুপ ‘ডি’ এর চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকা সুপার এইটে খেলবে গ্রুপ টু’তে। আর রানার্সআপ হিসেবে বাংলাদেশ উত্তীর্ণ হলে সুপার এইটে খেলবে গ্রুপ ওয়ানে। -চ্যানেল২৪

যদি দুর্ভাগ্যবসত বাংলাদেশ বাকি দুই ম্যাচের একটিতে পরাজিত হয় আর শ্রীলঙ্কা তাদের হাতের দুটি ম্যাচের দুটিই জিতে নেয় তাহলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। সেদিক থেকে অবশ্য অতটা খারাপ অবস্থায় নেই হাথুরুসিংহের শিষ্যরা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়