শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এখন থেকে সব ধরণের প্রস্তুতি নিতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। যে কারণে বিশ্বকাপের ভেন্যু দেখতে রোববার বাংলাদেশে এসেছিলেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর আগামীকাল মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন:- নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

দীর্ঘ ১০ বছর পর নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এরইমধ্যে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশ। সামনেই আছে ভারত নারী দলের সফর।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়