শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের ◈ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ইরানের নতুন বার্তা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এখন থেকে সব ধরণের প্রস্তুতি নিতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। যে কারণে বিশ্বকাপের ভেন্যু দেখতে রোববার বাংলাদেশে এসেছিলেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর আগামীকাল মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন:- নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

দীর্ঘ ১০ বছর পর নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এরইমধ্যে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশ। সামনেই আছে ভারত নারী দলের সফর।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়