শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স হবে শিভাম ডুবে: গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শিভাম ডুবে। বিধ্বংসী ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন তিনি। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখার আলোচনা জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ারে গা ভাসালেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

গিলক্রিস্ট বাঁহাতি এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন। এমনকি ভারতের ডার্ক হর্স হিসেবে দেখছেন তিনি। গিলক্রিস্ট বলেন, শিভাম ডুবে আমার চোখে তার ফর্ম অপ্রতিরোধ্য। সে স্পিনারদের ওপর চড়াও হয়। আমরা অনেকদিন ধরে এটা জানি এবং দেখে আসছি। তবে সে এখন ফাস্ট বোলারদেরও আক্রমণ করছে। মাঠের চারপাশে শট নির্বাচনে সে আত্মবিশ্বাসী।

গিলক্রিস্ট আরো বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স হবে শিভাম দুবে। এই আইপিএলে সে যেই ফর্ম এবং ছন্দে আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্ভবত একই ছন্দে থাকবে। -বিডিনিউজ

এবারের আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সবকটি ম্যাচে খেলেছেন ডুবে। অলরাউন্ডার হলেও তাকে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত ৭ ইনিংসে ১৫৭.০৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দুই ফিফটিতে ২৪৫ রান করেছেন ডুবে। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়