শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন মুশফিক-নাজমুলরা

স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে খেলা হলে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারে না জাতীয় দলের ক্রিকেটাররা। এবার ফাঁকা সূচি থাকায় বেশিরভাগ ক্রিকেটারই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করেছেন। ঈদের আমেজ পুরোপুরি না কাটলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন টাইগার সেনারা।

সোমবার (১৫ এপ্রিল) শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। এই ম্যাচ দিয়ে আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি গাজী টায়ার্সের বিপক্ষে।

ঢাকা প্রিমিয়ার লিগের ফাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস টেস্ট দেবেন স্কোয়াডের ভাবনায় থাকা ক্রিকেটাররা। এরপর আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেচ জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি যথাক্রমে ৩,৫ ও ৭ মে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ দুই টি-টোয়েন্টি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ মে। -কালের কন্ঠ

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়