শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন কোন ক্রিকেটার কোথায় রয়েছেন 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সারাবছর ক্রিকেট খেলায় ব্যস্ত থাকলেও ঈদের সময় ক্রিকেটাররা চলে যান পরিবারের কাছে। আর দেশের বেশির ভাগ ক্রিকেটারই ঈদ উদযাপনের জন্য ছুটে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে।

[৩] তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অবশ্য আছেন দেশের বাইরে। আমেরিকাতে স্ত্রী ও সন্তানদের সাথে ঈদ উদযাপন করেছেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ছবিও পোস্ট করেছেন সাকিবপত্নী।

[৪] মুশফিকুর রহিম বরাবরের মতোই ঈদ করেছেন নিজ শহর বগুড়ায়। মাহমুদউল্লাহ রিয়াদ ছুটে গিয়েছেন জন্মভুমি ময়মনসিংহে। এছাড়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গিয়েছেন রাজশাহীতে। মেহেদী হাসান মিরাজ এবার ঈদ পালন করেছেন ঢাকার বাসাতেই।

[৫] তাসকিন আহমেদ আছেন ঢাকাতেই। বাবা এবং ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই ফাস্ট বোলার। মাহমুদুল হাসান জয় চাঁদপুরে, শরিফুল ইসলাম পঞ্চগড়ে, শাহাদাত হোসেন দিপু চট্টগ্রামে ও রিশাদ হোসেন ঈদ পালন করেছেন নীলফামারিতে। এনামুল হক বিজয় গিয়েছেন কুষ্টিয়ায়।

[৬] তাওহীদ হৃদয় ঈদ উদযাপন করছেন নিজের জেলা বগুড়ায়। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে তিনি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিজের গ্রাম, নিজের মানুষ, নিজের দেশ; এর উপর কিছু নেই পৃথিবীতে। ঈদ পরিপূর্ণতা পায় এভাবেই।’

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়