শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ রানে হায়দরাবাদের কাছে হারল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: মুল্লানপুরে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব। শুরুতে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ১৫ বলে ২১ রান করেন ওপেনার ট্রাভিস হেড, অপর ওপেনার ১৬ রান যোগ করেন অভিষেক শর্মা।

৩৭ বলে ৬৪ রান করেন সেরা ইনিংস খেলা রেড্ডি। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট।

২০ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় পাঞ্জাব। একশ'র আগে পঞ্চম উইকেট হারায় তারা। ২২ বল করে খেলে যথাক্রমে ২৯ ও ২৮ রান করেন মিডল অর্ডারে আশা দেওয়া স্যাম কারেন ও সিকান্দার রাজা।

শেষে হাল ধরে দলকে জয়ের প্রান্তে তুলে নেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শেষ ওভারে ২৬ রান নিলেও দলকে জেতাতে পারেনরি তারা। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রান করেন। তবু অশ্বদ্বীপ-শশাঙ্করা এক রেড্ডির কাছে পরাজিত হন।

পাঞ্জাব কিংসের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের খাবি কেটে যায় সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ কুমার রেড্ডি ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেনি কেউ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলে হায়দরাবাদ।

অশ্বদ্বীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হায়দরাবাদের কেউ অশ্বদ্বীপের মতো আগুন ঝরাতে পারেননি। দলকে ২ রানের জয় এনে দিয়েছেন প্যাট কামিন্স-ভুবনেশ্বর কুমাররা। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়