শিরোনাম
◈ পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান ◈ গভীর সমুদ্রের সম্পদ দখলে নতুন কৌশলগত লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন! ◈ মোদীর জন্য দু:স্বপ্ন! নিজেকেই কোণঠাসা করল ভারত, ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ ◈ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ভারতীয় গণতন্ত্রের অবক্ষয়কে সামনে আনলো ◈ ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার ◈ পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির বিদেশযাত্রায় বিমানবন্দর প্রটোকলে নতুন নিয়ম, ১৩ জনের বদলে থাকবেন মাত্র ৭ কর্মকর্তা ◈ দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান (ভিডিও) ◈ হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরবেন নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমারের বেড়ে ওঠা সান্তোসে। তাই শৈশবের ক্লাবটির প্রতি বাড়তি টান রয়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলারের। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ করে ২০২৫ সালে ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম।

চোটের কারণে খেলার বাইরে আছেন ৩২ পেরোনো এই তারকা। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে পুনর্বাসনে থাকা ফরোয়ার্ড সম্প্রতি সান্তোসের খেলা দেখতে গিয়েছিলেন। খেলা শেষে সান্তোসের খেলোয়াড়দের সঙ্গে মিশে ভক্তদের শুভেচ্ছা দিতে দেখা যায় নেইমারকে। পরে ক্লাব কর্তারা ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএলকে নেইমারের সান্তোসে ফেরার কথা নিশ্চিত করেন। নেইমার সান্তোসকে জানিয়েছেন, সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হলেই সান্তোসে ফিরবেন তিনি। -দ্য ডেইলি স্টার

আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারের যুক্তরাষ্ট্রর এমএলসে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ারও গুঞ্জন আছে। পুরনো বন্ধুদের সঙ্গে নেইমার যোগ দিতে পারেন বলেও সম্ভাবনার কথা শোনা গেছে একাধিকবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়