শিরোনাম
◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের কারণে দলের ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: চলছে আইপিএলের ১৭তম আসর। এদিকে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। আইপিএলের কারণে মূল দলের ৯ খেলোয়াড়কে পাবে না নিউজিল্যান্ড। চোট কাটিয়ে ফেরা মাইকেল ব্রেসওয়েলকে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। টেস্ট দলের অধিনায়ক টিম সাউদিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

কয়েক বছর ধরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়ে আসছেন টম ল্যাথাম। তিনি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকায় ছুটি নিয়েছেন। ইংলিশ কাউন্টি দল নটিংহামশায়ারের সঙ্গে চুক্তির কারণে দলে নেই উইল ইয়াং। ফলে শেষ পর্যন্ত নেতৃত্ব ভার পড়েছে ব্রেসওয়েলের ওপর।

৩৩ বছর বয়সী ব্রেসওয়েল সর্বশেষ গত বছরের মার্চে খেলেছেন। এরপর চোটের কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপও। পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী টিম রবিনসন।

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। দলে জায়গা পেয়েছেন সর্বশেষ গ্রীষ্মে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডে অভিষেক হওয়া উইল ও’রুর্ক। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অলরাউন্ডার জিমি নিশামও চলতি বছর দলে ডাক পেয়েছেন।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটি নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ।  অধিনায়ক ব্রেসওয়েলকে নিয়ে নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, মাইকেল অনেক দিন মাঠের বাইরে ছিল, আবার তাকে ফিরতে দেখা রোমাঞ্চকর। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সিরিজের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে। -প্রথম আলো

পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিয়ান ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়