শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন: ইসলামী আন্দোলন

আমিনুল ইসলাম: [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শক্তিকেন্দ্রগুলোকে নানাভাবে ধ্বংস করা হয়েছে। পুলিশ-র‌্যাব-আনসার, আধা সামরিক বাহিনী, বিজেবি, সামরিক বাহিনী, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে।

[৩] বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ছিলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

[৪] মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্বের দলীয় আনুগত্য, পেশাজীবি সংগঠনের লেজুরবৃত্তি, মিডিয়ার একাংশের অপতৎপরতা এবং বুদ্ধিজীবীদের একাংশের আচরণ বিস্তারিত বিবরণ দেয়া বাহুল্য হবে। ফলশ্রুতিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ফাংশন করতে ব্যর্থ হচ্ছে। 

[৫] তিনি বলেন, এই সঙ্কট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর হযরত পীর সাহেব যে তিন দফা প্রস্তাবনা পেশ করেছেন, তা মেনে নিলে রাষ্ট্রের আর কোন সমস্যা থাকার কথা নয়।

[৬] প্রস্তাবনাগুলোর হলো, বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করতে হবে, বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ও কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন’ই অধিকতর উত্তম পদ্ধতি। যা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এআই/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়