শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ সংগঠন নিয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’র আত্মপ্রকাশ

রিয়াদ হাসান: [২] সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ১৫টি ছাত্র সংগঠনকে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ছাত্র প্রতিনিধি সভায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ ছাত্র ঐক্য গঠনের ঘোষণা দেন।

[৩] ছাত্র ঐক্যের সমন্বয়কারী করা হয়েছে তিনজনকে। এর মধ্যে রয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মশিউর রহমান খান রিচার্ড ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরিফুর রহমান আদীব।

[৪] ছাত্রঐক্যের ১৫টি ছাত্র সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (পার্থ), জাগপা ছাত্রলীগ (লুৎফর) ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

[৫] এ সময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, ভোটাধিকার, সন্ত্রাস-দখলমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষাব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলন গড়ে তোলাই এ ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের লক্ষ্য। এ ছাত্র ঐক্য বিএনপির সরকারবিরোধী এক দফার যুগপৎ আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

[৬] তিনি বলেন, বাংলাদেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের যে গৌরবজ্জ্বল ঐতিহ্য তা ৫২ বছরের নানান রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতির কারণে আজ বিভ্রান্ত, অসংগঠিত ও পথভ্রষ্ট। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল বিভ্রান্তি দূর করে ছাত্র সমাজের সামনে সম্মান ও মর্যাদার জীবনের প্রস্তাবনা তুলে ধরা টাই সময়ের দাবি। একই সাথে ভয় ও দখলমুক্ত গণতান্ত্রিক ধারার শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের শিক্ষার্থীকে রাজপথে নামিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন, গণঅভ্যুত্থান সৃষ্টি করা আমাদের ঐতিহাসিক কর্তব্য।

[৭] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়